EIIN - 106000

01718023934

gomtaihs@gmail.com

EIIN - 106000

01718023934

gomtaihs@gmail.com

প্রচ্ছদ / সভাপতির বাণী

   বিসমিল্লাহির রাহমানির রাহিম                                          
        আসসালামু আলাইকুম।                                            

শিক্ষাই জাতির ভিত্তি এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার ই হচ্ছে শিক্ষা। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। আপনারা নিশ্চয়ই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চলমান শিক্ষা ব্যবস্থাকে গতানুগতিকতার ধারা থেকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক পরিসরে পদক্ষেপ গ্রহন করেছেন। কারন গুণগত শিক্ষা নিশ্চিত করাই আজকের সময়ের সবচেয়ে বড় দাবি। 

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া। এর মাধ্যমেই একজন মানুষের মানবিক বিকাশ ঘটে, চরিত্র গঠিত হয় এবং আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, নীতি, নৈতিকমূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে একজন আদর্শ নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে বৈশ্বিক পর্যায়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।

একই সাথে আমরা বিশ্বাস করি, একটি ভালো বিদ্যালয় শুধু ভালো রেজাল্টের জন্য নয়। প্রতিটি ছাত্র-ছাত্রীর মাঝে চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতা, মানবতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলাও আমাদের অন্যতম দায়িত্ব। শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের আন্তরিক মেলবন্ধন ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা বিদ্যালয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও অনুকূল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। 

আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান একদিন জ্ঞান ও নৈতিকতার আলোকবর্তিকা হিসেবে সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে। 

আমাদের এই মহৎ যাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। সকলের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বিঃ দ্রঃ – জরুরী প্রয়োজনে আমাকে ইমেইল করতে পারেন। 

ধন্যবাদান্তে,  
  
মোঃ আলাউদ্দিন মুন্সী 
সভাপতি  
গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয় 
ইমেইলঃ alauddinmunshi1976@gmail.com
পোস্ট: ইলিয়টগঞ্জ, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা।

Creating Document, Do not close this window...